২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির আরেকটি রেকর্ড

রেকর্ড বই আবার নতুন করে লেখালেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি ১৯ গোল করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 09:10 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রেকর্ড বই আবার নতুন করে লেখালেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি ১৯ গোল করে। এর আগের রেকর্ড ছিল রাউল গঞ্জালেস ও আন্দ্রেই শেভচেঙ্কোর। তারা দু’জনেই গোল করেন ১৮টি করে। মেসি তার ১৯তম গোলটি করেন জার্মানিতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে। এর আগের ১৮টি গোলের মধ্যে ছয়টিই করেন মেসি আর্সেনালের বিপক্ষে। এছাড়া রিয়াল মাদ্রিদের বিপক্ষে দু’টি, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দু’টি, বায়ার্ন মিউনিখের বিপক্ষে দু’টি, সেলটিকের বিপক্ষে দু’টি, স্টুটগার্টের বিপক্ষে দু’টি, অলিম্পিক লিঁও’র বিপক্ষে একটি ও শাখতার দনেৎস্কের বিপক্ষে একটি গোল করেন। ইউরোপের সেরা ক্লাবগুলোর এই প্রতিযোগিতায় মেসি গোল করেছেন মোট ৪৪টি। সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় আছে বর্তমানে তিনি আছেন ষষ্ঠ স্থানে। সবার উপড়ে আছেন রাউল (৭১)। এর পর একে একে আছে রুদ নিস্টলরয় (৫৬), থিয়েরে অঁরি (৫৫), শেভচেঙ্কো (৪৮) ও ইনজাগি (৪৬)। আর ৩১ গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো আছেন দশম স্থানে। প্রতিযোগিতায় ২০০৯ ও ২০১১ সালে মেসি ছিলেন বার্সেলোনার সাফল্যের চালিকা শক্তি। তবে ২০০৬ সালের প্রতিযোগিতার শেষের দিকে চোটে পড়ায় খেলতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৫ ঘ.