২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা দলে দুই নতুন মুখ

সুইজারল্যান্ডের বিপক্ষে প্রীতি খেলার জন্য এএস রোমার তরুণ খেলোয়াড় এরিক লামেলা ও নাপোলির রক্ষণভাগের ৩১ বছর বয়স্ক খেলোয়াড় হুগো ক্যাম্পাগনারোকে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 07:37 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইজারল্যান্ডের বিপক্ষে প্রীতি খেলার জন্য এএস রোমার তরুণ খেলোয়াড় এরিক লামেলা ও নাপোলির রক্ষণভাগের ৩১ বছর বয়স্ক খেলোয়াড় হুগো ক্যাম্পাগনারোকে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে নেয়া হয়েছে। খেলা হবে ২৯ ফেব্র“য়রি বার্নে। কোচ আলেহান্দ্রো সাবেইয়া দল ঘোষণা করেন মঙ্গলবার। ১৮ জনের দলে ফিরেছেন লিভারপুল ‘উইঙ্গার’ ম্যাক্সি রদ্রিগুয়েজ। চোট সেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদের অ্যাঞ্জেল ডি মারিয়াকেও নেয়া হয়েছে দলে। আর্জেন্টিনার রিভার প্লেট থেকে রোমায় যোগ দেয়ার পর থেকে চমৎকার খেলছেন লামেলা। ২০১১ সালের মাঝামাঝি সময় যোগ দেন তিনি রোমায়। রদ্রিগুয়েজ দেশের হয়ে শেষবার মাঠে নামেন ২০১০ সালের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জার্মানির বিপক্ষে। খেলায় হার মানে তার দল ৪-০ গোলে। এর আগে ২০০৬ সালের বিশ্বকাপেও খেলেন তিনি। তবে গত জুলাইয়ে কোপা আমেরিকার দলে জায়গা হয়নি তার। দল: সার্জিও রোমেরো (গোলরক্ষক), পাবলো জাবালেতা, দানিয়েল দিয়াজ, ইজিকুয়েল গ্যারে, ফ্রেদরিকো ফার্নান্দেজ, হুগো ক্যাম্পাগনারো, মার্কোস রোজো, লুসিয়ানো মনজন, হাভিয়ের মাসচেরানো, ফার্নান্দো গ্যাগো, এরিক লামেলা, ম্যাক্সি রদ্রিগুয়েজ, হোসে সোসা, লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়াইন ও রদ্রিগো পালাসিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২৩ ঘ.