২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেভারকুসেনের বিপক্ষে বার্সার জয়

আলেক্সিস সানচেজের জোড়া গোলের ওপর ভর করে চ্যাম্পিয়ন্স লিগে বেয়ার লেভারকুসেনকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটের পথে এক ধাপ এগিয়ে গেছে বার্সেলোনা। তবে এক গোল দিয়েও পায়ের কাজ দেখিয়ে সবাইর নজর কেড়ে নেন লিওনেল মেসি। আর সানচেজ ঢাকা পড়ে যান তার ছায়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 04:48 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আলেক্সিস সানচেজের জোড়া গোলের ওপর ভর করে চ্যাম্পিয়ন্স লিগে বেয়ার লেভারকুসেনকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটের পথে এক ধাপ এগিয়ে গেছে বার্সেলোনা। তবে এক গোল দিয়েও পায়ের কাজ দেখিয়ে সবাইর নজর কেড়ে নেন লিওনেল মেসি। আর সানচেজ ঢাকা পড়ে যান তার ছায়ায়। নিজেদের মাঠ বে-অ্যারেনায় মঙ্গলবার খেলা শুরুর আগে থেকেই লেভারকুসেন জানতো আহত মাইকেল বালাকের অনুপস্থিতে কঠিন পরিশ্রম করতে হবে তাদের। বলের জন্য দৌড়াতে হবে মেসিদের পিছু পিছু। প্রথমার্ধের খেলায় সেই দৃশ্যই ফুটে ওঠে স্পষ্টভাবে। ৮০ শতাংশ সময়ই বল ঘুরপাক খায় পেপ গার্দিওলার ছেলেদের পায়ে পায়ে। মূলত, তখনই খেলার লাগাম হাতে তুলে নেয় তারা। এ অবস্থায় জার্মাদের লক্ষ্যই হয়ে দাঁড়ায় বার্সাকে গোল করার সুযোগ তৈরি করতে না দেয়া। কিন্তু ৪১ মিনিটে আর পারলেন না তারা। রক্ষণভাগের খেলোয়াড়দের মাথার ওপর দিয়ে বল ফেলেন মেসি প্রতিপক্ষের গোল-মুখে। সেই বল ‘ক্লিয়ার’ করার জন্য এগিয়ে এসেছিলেন লেভারকুসেন গোলরক্ষক। কিন্তু তার আগেই দৌড়ে গিয়ে সেই বল নিয়ন্ত্রণে নিয়ে নেন সানচেজ। এরপর সহজেই গোলরক্ষকের পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে। খেলার ৫১ মিনিটে জার্মান শিবিরে আশার আলো সঞ্চার করেন মাইকেল ক্যাডলেক। রক্ষণভাগের খেলোয়াড় ভেদরান করলুকা আড়াআড়িভাবে বল হাওয়ায় ভাসিয়ে দেন প্রতিপক্ষের গোল-মুখে। সবাইকে টপকে সেই বল মাথা দিয়ে পাঠিয়ে দেন ক্যাডলেক কাক্সিক্ষত ঠিকানায়। চার মিনিট পর সানচেজের গোলে আবারো এগিয়ে যায় বার্সা। আবারো সমতায় ফেরার জন্য কঠিন পরিশ্রম করে খেলতে থাকে লেভারকুসেনের খেলোয়াড়রা। কিন্তু ৮৮ মিনিটে খেলা তাদের নাগালের বাইরে নিয়ে যান মেসি। এর আগেও তার শট একবার ফিরে আসে গোলপোস্ট কাঁপিয়ে। এটি নিয়ে শেষ ১৩ খেলায় অপরাজিত থাকলো বার্সা। ফিরতি খেলা হবে ৭ মার্চ। খেলা শেষে বার্সা কোচ গার্দিওলা বলেন, “খেলার এই ফলাফলে আমরা খুবই খশি। প্রতিপক্ষের মাঠে তিন গোল করা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।” শেষ ষোলোর অপর খেলায় অলিম্পিক লিঁও ১-০ গোলে জেতে অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪১ ঘ.