ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক দিন পর জাতীয় দলে ফিরলেন রোনালদিনহো। আগামী ২৮ ফেব্র“য়ারি বসনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে রাখা হয়েছে তাকে। তবে এই দলে সুযোগ পাননি কাকা ও রবিনহো।
মঙ্গলবার ২৩ সদস্যের দল ঘোষণা করে ব্রাজিল।
কাকা-রবিনহো উপেক্ষিত হলেও এই দলে আছেন নেইমার ও পাওলো হেনরিক গানসো।
ব্রাজিল দলে একমাত্র নতুন মুখ গোলরক্ষক রাফায়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৬ঘ.
bdnews24