২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজের হাত ঝাঁকিয়ে দিতে চান মানচিনি

কার্লোস তেভেজের হাত ঝাঁকিয়ে তার সঙ্গে বিরোধের মীমাংসা করে ফেলতে চান ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি। এর আগে তেভেজকে অবশ্য তার কাছে ক্ষমা চাইতে হবে বলে তিনি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজের হাত ঝাঁকিয়ে তার সঙ্গে বিরোধের মীমাংসা করে ফেলতে চান ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি। এর আগে তেভেজকে অবশ্য তার কাছে ক্ষমা চাইতে হবে বলে তিনি জানান। গত বছর সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামার আগে গা-গরম করতে অস্বীকার করার পর বিরোধে জড়িয়ে পড়েন দু’জনে। সে সময় মানচিনি বলেছিলেন, দলে তেভেজের দিন শেষ হয়ে গেছে। তাকে তিনি আর কখনোই খেলাবেন না। ওই খেলায় হার মানে মানচিনির দল। অ্যাস্টন ভিলার বিপক্ষে রোববার ১-০ গোলে জেতার পর মানচিনি আভাস দেন যে, তিনি তেভেজকে ক্ষমা করার পাশাপাশি সব কিছু ভুলে যেতে চান। সেই সঙ্গে তেভেজকে মাঠেও নামাতে রাজি আছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৪ ঘ.