২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারকে চমকে দিল নোভারা

ইন্টার মিলানকে চমকে দিয়ে রোববার ১-০ গোলে জিতেছে সেরি আ’র পয়েন্ট তালিকার একেবারে নিচের দল নোভারা। যদিও শেষ দশ মিনিট খেলে তারা দশ জনকে নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্টার মিলানকে চমকে দিয়ে রোববার ১-০ গোলে জিতেছে সেরি আ’র পয়েন্ট তালিকার একেবারে নিচের দল নোভারা। যদিও শেষ দশ মিনিট খেলে তারা দশ জনকে নিয়ে। সান সিরোতে রোববার খেলার একমাত্র গোলটি করেন জেনোয়ার কাছ থেকে ধার নেয়া খেলোয়াড় আন্দ্রেয়া কারাচ্চিওলো ৫৬ মিনিটে। গত সপ্তাহান্তে ইন্টার ৪-০ গোলে হার মানে এএস রোমার কাছে। খেলার ৮০ মিনিটে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় বেরিয়ে যেতে হয় নোভারার ইভান রাদোভানোভিচকে। অবশ্য খেলার শেষ দিকে ইন্টার গোল প্রায় শোধই করে ফেলেছিল। ওয়েসলি øেইডারের শট ফিরে আসে গোলপোস্ট কাঁপিয়ে। ইন্টারের খেলোয়াড়রা যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন ভক্তদের টিটকারির মুখে পড়তে হয় তাদের। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা পাঁচ খেলায় জয়ের মুখ একবারও দেখতে পারলো না ইন্টার। দিনের অন্য দুই খেলার একটিতে জেনোয়ার বিপক্ষে ৪-০ গোলে জেতে কাতানিয়া। আর লেস ও আটলান্টার মধ্যে অপর খেলাটি শেষ হয় গোলশূন্যভাবে। ইন্টার ২৩ খেলায় ৩৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার পঞ্চম স্থানে। আর সমান খেলায় নোভারার পয়েন্ট ১৬। পয়েন্ট তালিকার শীর্ষ দল এসি মিলানের পয়েন্ট ২৩ খেলায় ৪৭। দ্বিতীয় দল জুভেন্টাসের পয়েন্ট ৪৫ হলেও তাদের হাতে আছে দুই খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫৫ ঘ.