ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘ফ্লাড-গেইট’ খুলে দিলেন বেনোইত ইকোত্তো। এরপর নিউক্যাসল ইউনাইটেডকে স্রেফ গোল-বন্যায় ভাসিয়ে নিয়ে গেলো টটেনহ্যাম হটস্পার।
লন্ডনের হোয়াইট হার্ট লেনে শনিবার ইমানুয়েল আদেবায়োর খেলার চার মিনিটে গোলের জন্য বল বানিয়ে দেন ইকোত্তোকে। একে কাজে লাগাতে মোটেও ভুল করেননি তিনি।
দুই মিনিট পর লুই সাহা করেন দলের পক্ষে দ্বিতীয় গোল। তৃতীয় গোলটিও আসে তার পা থেকে, ঠিক ১৪ মিনিট পর। ৩৪ মিনিটে ক্রান্জকার করেন চতুর্থ গোল। গোল ব্যবধান ৫-০ তে নিয়ে যান আদেবায়োর।
এছাড়া লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
দিনের অন্যান্য খেলায় ব্ল্যাকবার্ন রোভার্স ৩-২ গোলে কুইন্স পার্ক রেঞ্জাসকে, উইগ্যান অ্যাথলেটিক ২-১ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে, এভারটন ২-০ গোলে চেলসিকে, ফুলহ্যাম ২-০ গোলে স্টক সিটিকে, আর্সেনাল ২-১ গোলে সান্ডারল্যান্ডকে ও নরউইচ সিটি ৩-২ গোলে সোয়ানসি সিটিকে হারায়।
ইউনাইটেড ২৫ খেলায় ৫৮ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। সমান খেলায় টটেনহ্যামের পয়েন্ট ৫৩। আর্সেনাল ও চেলসি, দুই দলেরই পয়েন্ট ৪৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে আছে আর্সেনাল।
পয়েন্ট তালিকার দ্বিতীয় দল ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৭। তবে রোববার অ্যাস্টন ভিলার সঙ্গে খেলবে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৪৫৭ ঘ.
bdnews24