ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যান ইউর জয়ের নায়ক ওয়েইন রুনি। ম্যাচের ৪৭ ও ৫০ মিনিটে দলের দুটো গোলই করেন এই তারকা স্ট্রাইকার।
৮০ মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার লুই সুয়ারেজ একটি গোল ফিরিয়ে দিলেও সমতায় ফিরতে পারেনি লিভারপুল।
এই জয়ে ২৫ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আপাতত লিগের শীর্ষে। ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলেছে নগর-প্রতিদ্বন্দ্বীর চেয়ে।
২৫ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৩৯ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩৭ঘ.
bdnews24