২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করেছে উত্তর বারিধারা ও কক্স সিটি

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে শুক্রবার পয়েন্ট ভাগাভাগি করেছে উত্তর বারিধারা ক্লাব ও কক্স সিটি এসসি। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-১ গোলে শেষ হয় দু দলের লড়াই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে শুক্রবার পয়েন্ট ভাগাভাগি করেছে উত্তর বারিধারা ক্লাব ও কক্স সিটি এসসি। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-১ গোলে শেষ হয় দু দলের লড়াই। ১০ মিনিটে আবসারউদ্দিনের গোলে এগিয়ে যায় কক্স সিটি। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে উত্তর বারিধারার মামুন গোলটি শোধ করেন। ম্যাচের ৫৯ মিনিটে উত্তর বারিধারা দশ জনের দলে পরিণত হয়। লাল কার্ড পান তাদের অধিনায়ক শহিদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৯ঘ.