২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা হ্যান্ডবলে আজাদের জয়

কিউট প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগে জিতেছে আজাদ স্পোর্টিং ক্লাব ও মাদারীপুর ট্রেনিং সেন্টার। শুক্রবার পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথম খেলায় আজাদ স্পোর্টিং ক্লাব ১৭-৪ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিউট প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগে জিতেছে আজাদ স্পোর্টিং ক্লাব ও মাদারীপুর ট্রেনিং সেন্টার। শুক্রবার পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথম খেলায় আজাদ স্পোর্টিং ক্লাব ১৭-৪ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারায়। প্রথমার্ধে ৮-১ গোলে এগিয়েছিলো আজাদ। আজাদের পক্ষে হোসনে আরা ৭টি এবং বিলকিস ও সাথী ৩টি করে গোল করেন। আরামবাগের পক্ষে লীনা আক্তার ও তানিতা তারান্নুস দুটি করে গোল করেন। দিনের অন্য খেলায় মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ১০-৪ গোলে গফুর বেলুচ স্মৃতি সংসদকে হারিয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়েছিলো। মাদারীপুরের পক্ষে আয়শা সিদ্দিকী ৬টি গোল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৩ঘ.