২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাপেলোকে নেয়ার চিন্তাই করছে না ইন্টার

ক্লদিও রানিয়েরিকে বাদ দিয়ে ইংল্যান্ডের সাবেক কোচ ফ্যাবিও ক্যাপেলোর হাতে দলের দায়িত্ব দেয়ার ব্যাপারে কোনো চিন্তা-ভাবনাই করছেন না ইন্টার মিলান সভাপতি মাসিমো মোরাত্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্লদিও রানিয়েরিকে বাদ দিয়ে ইংল্যান্ডের সাবেক কোচ ফ্যাবিও ক্যাপেলোর হাতে দলের দায়িত্ব দেয়ার ব্যাপারে কোনো চিন্তা-ভাবনাই করছেন না ইন্টার মিলান সভাপতি মাসিমো মোরাত্তি। ক্যাপেলো আকস্মিকভাবে পদত্যাগ করেন বুধবার। বিভিন্ন খবরে বলা হচ্ছে, জন টেরির কাছ থেকে ইংল্যান্ড দলের অধিনায়কত্বের দায়িত্ব কেড়ে নেয়ায় ক্ষুব্ধ হন তিনি। ২০১০ সালের মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে হোসে মরিনহো ইন্টার ছেড়ে চলে যাওয়ার পর ক্যাপেলোকে নিতে চেয়েছিল দলটি। কিন্তু ইংল্যান্ড তাকে ছাড়েনি। ওই বছরই বিশ্বকাপের দ্বিতীয় পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী জার্মানির কাছে তার দল হার মানে ৪-১ গোলে। ইন্টারের ওয়েবসাইটে মোরাত্তি বলেন, “এখনই কিংবা মৌসুমের শেষে কোচ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে যে খবর বেরিয়েছে, তার কোনো ভিত্তি নেই।” ক্যাপেলো কোচ হিসেবে ইন্টারে যোগ দিচ্ছেন বলে যে খবর বেরিয়েছে, তারও কোনো ভিত্তি নেই বলে তিনি জানান। সেরি আ’য় ক্যাপেলোর রেকর্ড কিন্তু চমৎকার। এসি মিলান, রোমা ও জুভেন্টাসের কোচ হিসেবে তিনি সাতবার লিগ শিরোপা জেতেন। তবে জুভেন্টাসের হয়ে যে দু’বার তিনি জিতেছিলেন তা কেড়ে নেয়া হয় ম্যাচ পাতানোর দায়ে। বর্তমানে ৩৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইন্টার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪৫ ঘ.