২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রয়ের ফাঁদেই বন্দী শেখ রাসেল

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারো ড্র করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জের সঙ্গে তাদের ম্যাচটি অমীমাংসিত থাকে ১-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারো ড্র করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জের সঙ্গে তাদের ম্যাচটি অমীমাংসিত থাকে ১-১ গোলে। নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেল ১-১ গোলেই ড্র করেছিলো ফেনী সকার ক্লাবের সঙ্গে। ম্যাচের ৩৬ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার ফ্রানসিসের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। খেলার শেষ মিনিটে সমতা ফেরায় শেখ রাসেল। আরেক নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকানের গোল হারের লজ্জা থেকে বাঁচায় ফেডারেশন কাপে সেমিফাইনালে ওঠা দলটিকে । টানা দুই ম্যাচ ড্র করায় শেখ রাসেলের সংগ্রহ ২ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৪ঘ.