২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছেড়ে দিলেন ক্যাপেলো

গত সপ্তাহে জন টেরিকে জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেন ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) প্রধান ডেভিড বার্নস্টাইন। এ নিয়ে এফএ প্রধানের সঙ্গে গন্ডগোলের জেরে বুধবার জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ফ্যাবিও ক্যাপেলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সপ্তাহে জন টেরিকে জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেন ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) প্রধান ডেভিড বার্নস্টাইন। এ নিয়ে এফএ প্রধানের সঙ্গে গন্ডগোলের জেরে বুধবার জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ফ্যাবিও ক্যাপেলো। ‘ইউরো ২০১২’ শুরু হতে আর মাত্র চার মাস বাকি। ক্যাপেলোর উত্তরসূরী হিসেবে টটেনহ্যাম হটস্পারের কোচ হ্যারি রেডন্যাপকেই সবচেয়ে পছন্দ রিও ফার্ডিন্যান্ড, ওয়েইন রুনিসহ ইংল্যান্ডের বেশির ভাগ খেলোয়াড়ের। যদিও বৃহস্পতিবার এফএ জানিয়েছে, পরবর্তী কোচ নিয়োগ নিয়ে তারা খুব বেশি তাড়াহুড়া করতে চায় না। বার্নস্টাইন বলেন, “এটা পরিষ্কার যে ইংল্যান্ড বা যুক্তরাজ্যের কোনো কোচকে অগ্রাধিকার দেয়া হবে। তবে এই দায়িত্বে আমরা সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই চাই।” ২০০৭ সালে দায়িত্ব পাওয়া ক্যাপেলোর কোচিংয়ে ২০০৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ড পর্বে উঠতে পারেনি ইংল্যান্ড । ২০১০ বিশ্বকাপের বাছাই পর্বে তার দল অবশ্য দারুণ খেলেছিলো। কিন্তু বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই জার্মানির কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। তখন থেকেই ক্যাপেলোর সমালোচনায় মুখর যুক্তরাজ্যের গণমাধ্যম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২০ঘ.