ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগর স্কুল হকি প্রতিযোগিতার সুপার লিগে উঠেছে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, সুভাঢ্যা উচ্চ বিদ্যালয় ও ফতুল্ল¬া পাইলট উচ্চ বিদ্যালয়।
শনিবার শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় ৯-০ গোলে নাহার একাডেমিকে হারিয়েছে। এমরান তিনটি, অর্ণব ও সোহেল দুটো করে এবং জনি ও আল আমিন একটি করে গোল করেন।
দিনের অন্য দুই ম্যাচে ড. মুহম্মদ শহীদুল্ল¬াহ স্কুল ২-২ গোলে পুলিশ লাইন স্কুলের সঙ্গে ড্র করেছে এবং পিএম পাইলট উচ্চ বিদ্যালয় ২-০ গোলে রায়ের বাজার স্কুলকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৮ঘ.
bdnews24