ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডিয়েগো ম্যারাডোনার সংযুক্ত আরব আমিরাতের জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরে। তবে গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন বর্তমানে দুবাইয়ের আল-ওয়াসলের কোচের দায়িত্ব পালন করা ম্যারাডোনা।
এ প্রসঙ্গে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক বলেন, “আমি কসম করে বলছি (আমিরাতের) কোচ হওয়ার বিষয়ে কোনো কথাই হয়নি।”
“তবে আমার ব্যাপারে তাদের আগ্রহের কথা শুনে আমি আনন্দিত। আমিরাতের জাতীয় দলের দায়িত্ব পেলে অবশ্যই সম্মানিত বোধ করবো। আমি অবশ্য আল-ওয়াসলের দায়িত্ব পালন করে যেতে চাই আর তা করতে পেরে আমি খুশি। এই ক্লাবটির প্রতি আমি দায়বদ্ধ”, যোগ করেন ম্যারাডোনা।
যদিও আমিরাতের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ইউসেফ আল সেরকাল জানিয়েছেন, কোচ হওয়ার ব্যাপারে ম্যারাডোনার সঙ্গে আলোচনা হয়েছে তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৬ঘ.
bdnews24