ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে নবাগত বিজেএমসির কাছে হার মেনেছিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা সহজেই ২-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রও একই ব্যবধানে জিতেছে ফেনী সকার ক্লাবের বিপক্ষে।
ফরাশগঞ্জের বিপক্ষে শেখ জামালকে জয় এনে দেয়ার কৃতিত্ব দুই গোলদাতা আতিকুর রহমান মিশু ও নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখনের।
ফেনীর ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার হয়ে একটি করে গোল করেন আরিফুল ইসলাম ও ব্রাজিলীয় মিডফিল্ডার লিমা ডি সুজা।
এটি মুক্তিযোদ্ধার টানা দ্বিতীয় জয়। নিজেদের প্রথম ম্যাচে ফরাশগঞ্জকে ২-০ গোলে হারানো মুক্তিযোদ্ধার দুই ম্যাচ থেকে সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচ খেলে শেখ জামালের পয়েন্ট ৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৬ঘ.
bdnews24