ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্প্যানিস কিংস কাপ বা কোপা দেল রে’র ফাইনালে উঠেছে অ্যাথলেটিক বিলবাও। মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে তারা সহজেই ৬-২ গোলে হারিয়েছে মিরান্দেসকে।
গত সপ্তাহে মিরান্দেসের মাঠে প্রথম লেগের খেলায় ২-১ গোলে জিতে ফাইনালের পথে এক পা বাড়িয়েই রেখেছিলো বিলবাও। নিজেদের মাঠ ‘স্যান ম্যামেস’ এ খেলার ২২ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যাওয়ায় তখনই নিশ্চিত হয়ে যায় বিলবাওয়ের ফাইনাল। ১১ মিনিটে শুরু করেন স্ট্রাইকার মুনিয়াইন। ১৪ মিনিটে সুসায়েতা ও ২২ মিনিটে জন বোর্ডে তৃতীয় গোল করেন।
৫৭ মিনিটে মিরান্দেসের ডিফেন্ডার অ্যাইতোর ব্ল্যাঙ্কো গোল করে ব্যবধান ৩-১ এ নামিয়ে আনেন।
তবে ৭১ ও ৭৫ মিনিটে স্ট্রাইকার ফার্নান্দো লোরেন্তে তোরেস দুই গোল করলে ৫-১ এগিয়ে যায় বিলবাও।
৮৬ মিনিটে ব্ল্যাঙ্কো আবারো গোল করলে ব্যবধান কমে আসে। কিন্তু দুই মিনিট পর মিরান্দেস ডিফেন্ডার সিজার কানেদা নিজেদের জালেই বল জড়িয়ে দিলে বিশাল হার নিয়ে মাঠ ছাড়তে হয় মিরান্দেসকে।
ফাইনালে বিলবাওয়ের প্রতিপক্ষ বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার মধ্যে জয়ী দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১২ ঘ.
bdnews24