২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল হকিতে আরমানিটোলার জয়

ঢাকা মহানগর স্কুল হকি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে আরমানিটোলা হাই স্কুল সহজেই জিতেছে। ড. মোহাম্মদ শহীদুল্ল¬াহ বিদ্যাপীঠকে ৬-০ গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর স্কুল হকি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে আরমানিটোলা হাই স্কুল সহজেই জিতেছে। ড. মোহাম্মদ শহীদুল্ল¬াহ বিদ্যাপীঠকে ৬-০ গোলে হারিয়েছে তারা। আরমানিটোলার জয়ে সবচেয়ে বড় অবদান শিহাবের। ম্যাচের ১৪, ১৬ ও ২৩ মিনিটে তিন গোল করেন তিনি। এছাড়া সাব্বির দুটি ও আরশাদ একটি গোল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৯ঘ.