২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্টোরিয়ার শুভ সূচনা

প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তকলিসের হ্যাটট্রিকের সুবাদে তারা ৩-০ গোলে হারিয়েছে অগ্রণী ব্যাংককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তকলিসের হ্যাটট্রিকের সুবাদে তারা ৩-০ গোলে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। ১৫ মিনিটে রিপনের ক্রস থেকে হেড করে ভিক্টোরিয়াকে এগিয়ে দেন তকলিস। তিন মিনিট পর প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্ট্রাইকার। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৫৮ মিনিটে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি হ্যাটট্রিকও পূর্র্ণ করেন তকলিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৫ঘ.