২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ফিকে হলো লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন

আট ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে লুই সুয়ারেজের ফিরে আসাও উদ্বুদ্ধ করতে পারেনি লিভারপুলকে। সোমবার নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে গোল শূন্য ড্র করেছে তারা। লিগে শীর্ষ চার দলের মধ্যে তাদের উঠে আসার স্বপ্নে যা বড় আঘাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আট ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে লুই সুয়ারেজের ফিরে আসাও উদ্বুদ্ধ করতে পারেনি লিভারপুলকে। সোমবার নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে গোল শূন্য ড্র করেছে তারা। লিগে শীর্ষ চার দলের মধ্যে তাদের উঠে আসার স্বপ্নে যা বড় আঘাত। ২৪ খেলায় ৩৯ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগে সাত নম্বরে লিভারপুল। সমান খেলায় ৫০ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম তিন নম্বরে। ৫৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৫৫ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয় ও ৪৩ পয়েন্ট নিয়ে চেলসি চার নম্বরে অবস্থান করছে। তালিকার শীর্ষ চার দল চ্যাম্পিয়নস লিগে অংশ গ্রহণের সুযোগ পাবে। ম্যান সিটি ডিফেন্ডার প্যাটরিক এভরার প্রতি বর্ণবাদী মন্তব্য করায় আট ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেজ। টটেনহ্যামের বিপক্ষে খেলার ৬৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন উরুগুয়ের এই স্ট্রাইকার। কাজের কাজ তো কিছু করতে পারেননি বরং গোলের সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০২ ঘ.