ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এসি মিলানের স্ট্রাইকার জাতান ইব্রাহিমোভিচ। ফলে সেরি আ’র বর্তমান শীর্ষদল জুভেন্তাসের বিপক্ষে মিলানের খেলায় মাঠে নামতে পারবেন না এই স্ট্রাইকার।
রোববার নাপোলির বিপক্ষে খেলার ৬৪ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার সালভাতোরে অ্যারোনিকাকে চড় মারেন ইব্রাহিমোভিচ। খেলা গোল শূন্য ড্র হয়।
লিগের তিন ম্যাচে ইব্রাহিমোভিচকে হারানোর খেসারত দিতে হতে পারে বর্তমান চ্যাম্পিয়ন মিলানকে। কারণ আগামী সপ্তাহে তিন নম্বরে থাকা উদিনেসের মুখোমুখি হতে হবে তাদের। পরের ম্যাচ চেসেনার বিপক্ষে। তবে ২৫ ফেব্র“য়ারি জুভেন্তাসের বিপক্ষে সবচেয়ে কঠিন ম্যাচ।
জুভেন্তাসের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে মিলান। যদিও এক ম্যাচ কম খেলেছে জুভেন্তাস।
২১ খেলায় জুভেন্তাসের পয়েন্ট ৪৫। ২২ খেলার মিলানের ৪৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০২ ঘ.
bdnews24