২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো মুখোমুখি বার্সেলোনা-ভ্যালেন্সিয়া

কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুধবার ‘ন্যু ক্যাম্পে’ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া। গত সপ্তাহে প্রথম লেগের খেলাটি ১-১ গোলে ড্র হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুধবার ‘ন্যু ক্যাম্পে’ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া। গত সপ্তাহে প্রথম লেগের খেলাটি ১-১ গোলে ড্র হয়। মেসতায়ায় গত সপ্তাহে এক গোলে পিছিয়ে পড়া বার্সেলোনার ত্রাতা হয়ে আসেন অধিনায়ক কার্লোস পুয়োল। হেড থেকে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। তবে ওই ম্যাচে লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় জয় হাতছাড়া হয় বার্সেলোনার। তবে প্রতিপক্ষের মাঠে গোল পাওয়ায় কিছুটা সুবিধাজনক স্থানে আছে মেসির দল। এছাড়া ২০১০ সালের সেপ্টেম্বরের পর নিজেদের মাঠে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে হারেনি বার্সেলোনা। এদিকে অতিথি হিসেবে গত নয়টি ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। আর ২০০৩ সালের অক্টোবরে সর্বশেষ বার্সেলোনায় জিতেছিলো তারা। কোপা দেল রে’র ইতিহাসে সবচেয়ে সফল দল বার্সেলোনা। ২৫ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। রানার্স-আপ হয়েছে ১০ বার। এই ম্যাচে ডিফেনসিভ মিডফিল্ডার সার্জিও বাস্কুয়েতসকে পাচ্ছে না বার্সেলোনা। চোটের কারণে নেই আন্দ্রেস ইনিয়েস্তা, পেদ্রো ও ডেভিড ভিয়াও। তবে প্রথম একাদশেই দেখা যেতে পারে জাভি হার্নান্দেজ, জেরার্ড পিকে ও আলেক্সিস সানচেজকে। মাঠে দেখা যেতে পারে উঠতি তারকা ক্রিস্টিয়ান তেলোকেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০০৮ ঘ.