ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন অলিম্পিক গেমসের ক্যাম্পে ডাক পাননি কমওয়েলথ গেমসে সোনা জয়ী শ্যুটার আসিফ হোসেন খান। এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে বাজে ফলের কারণেই তাকে ক্যাম্পে ডাকা হয়নি। একই কারণে ক্যাম্পে জায়গা হয়নি আব্দুল্লাহ হেল বাকিরও।
সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এক বিজ্ঞপ্তিতে এই ক্যাম্পের জন্য ছয় জন শ্যুটারের তালিকা প্রকাশ করে। যদিও গত ১ ফেব্র“য়ারি থেকে এই ছয় জনই প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন। বিকেএসপিতে সৈয়দ আসবাব আলীর অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন তারা। অলিম্পিকের আগে উচ্চতর প্রশিক্ষণের জন্য তাদের লন্ডনে পাঠানোর পরিকল্পনাও রয়েছে বিওএর।
ক্যাম্পে আসিফকে না রাখার কারণ জানাতে পারেননি শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ বাবুল। তিনি বলেন, “বিওএ এই তালিকা তৈরি করেছে। এখানে আমাদের কোনো হাত ছিলো না। তাই এই সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না।”
বিওএর মহাপরিচালক কর্নেল (অবঃ) এম ওয়ালিউল্লাহ বলেন, “আসিফের পারফরম্যান্সের অবনতির জন্যই তাকে অলিম্পিকের ক্যাম্পে রাখা হয়নি। এশিয়ান গেমস ও এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে খুবই খারাপ পারফরম্যান্স ছিলো তার।”
ক্যাম্পে ডাক পাওয়া শ্যুটাররা হলেন শারমিন আক্তার রতœা, শারমিন আক্তার, তৃপ্তি দত্ত, সাদিয়া সুলতানা (১০ মিটার এয়ার রাইফেল), রমজান আলী ও তৌফিক শাহরিয়ার চন্দন (৫০ মিটার থ্রি পজিশন)।
২৭ জুলাই থেকে ১২ আগস্ট অলিম্পিক হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৭ঘ.
bdnews24