ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিউট প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগে বিশাল ব্যবধানে জিতেছে মেরিনার ইয়াংস ক্লাব। সোমবার পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে তারা ৪১-২ গোলে গফুর বেলুচ স্মৃতি সংসদকে বিধ্বস্ত করছে।
বিজয়ী দল প্রথমার্ধে ২৪-০ গোলে এগিয়ে ছিলো। মেরিনারের পক্ষে শিরিনা ৮টি এবং সাহিদা ও জলি ৭টি করে গোল করেন।
দিনের দ্বিতীয় ম্যাচে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ৮-২ গোলে মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে হারিয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে ছিলো। যাত্রাবাড়ীর পক্ষে আশরাফুন্নেসা ৩টি ও সামসুন্নাহার ২টি গোল করেন।
তৃতীয় ম্যাচে আরএন স্পোর্টস হোম ৩৫-৪ গোলে ফ্লেম গার্লস ক্লাবকে হারিয়েছে। স্পোর্টস হোমের পক্ষে খালেদা ৯টি ও সুমি ৮টি গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৪ঘ.
bdnews24