২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বোধনী ম্যাচে কেউ জেতেনি

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের উদ্বোধনী ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ও উত্তর বারিধারা ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে দুদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের উদ্বোধনী ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ও উত্তর বারিধারা ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে দুদল। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় বিয়ানীবাজার। বক্সের মধ্যে মিডফিল্ডার আলী হোসেনকে উত্তর বারিধারার ডিফেন্ডার মামুন হোসেন ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগটির সদ্ব্যবহার করেন তাজুল খান। তবে ১০ মিনিট পরই তনি বর্মণের গোলে সমতায় ফেরে উত্তর বারিধারা। এরপর আর কেউ লক্ষ্যভেদ করতে না পারায় এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুদলকে। এর আগে লিগের উদ্বোধন করেন পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী ও স্পন্সর প্রিমিয়ার ব্যাংকের পরিচালক ইমরান ইকবাল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোআর ডটকম/এমএইচ/এএআর/২০৩২ঘ.