২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের মাঠে ভিয়ারিয়ালের প্রথম জয়

সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে রোববার লা লিগায় এ মৌসুমে প্রতিপক্ষের মাঠে প্রথম জয় পেলো ভিয়ারিয়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 07:45 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে রোববার লা লিগায় এ মৌসুমে প্রতিপক্ষের মাঠে প্রথম জয় পেলো ভিয়ারিয়াল। রামোন সানচেজ পিজুয়ানে খেলার ২৩ মিনিটে ভিয়ারিয়ালকে এগিয়ে নেন মাঝমাঠের খেলোয়াড় বোরোয়া ভালেরাও। মিনিট খানেকের মধ্যে সেভিয়ার আক্রমণভাগের খেলোয়াড় ফ্রেডরিক কানুতে খেলায় সমতা প্রায় এনেই ফেলেছিলেন। কিন্তু গোলরক্ষক দিয়েগো লোপেজ তার ‘হেড’ রক্ষা করেন কর্নারের বিনিময়ে। খেলার ৩৩ মিনিটে প্রচণ্ড শট নেন সেভিয়ার জেসাস নাভাস। বল ভিয়ারিয়ালের ব্র“নো সোরিয়ানোর গায়ে লেগে আশ্রয় নেয় জলে। শেষ পর্যন্ত জয়সূচক গোলটি করেন জাভি কামুনাস, খেলার ৮১ মিনিটে। দিনের অন্য খেলায় রায়ো ভালেকানো ২-১ গোলে জেতে রিয়াল জারাগোজার বিপক্ষে। এছাড়া আতলেটিকো মাদ্রিদ ও ভালেন্সিয়ার খেলা গোলশূন্যভাবে শেষ হয়। আর স্পোর্টিং গিজন ও ওসাসুনার খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। ভিয়ারিয়াল ২১ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে আছে তালিকার ১৬ নম্বরে। আর একাদশতম স্থানে আছে সেভিয়া। সমান খেলায় ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় দল বার্সেলোনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে আছে সাত পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২২ ঘ.