২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডের চেয়ে সিটি তিন পয়েন্ট এগিয়ে

ফুলহ্যামকে ৩-০ গোলে হরিয়ে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেছে দলটির নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। আর কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ২-১ গোলে জিতে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 05:00 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুলহ্যামকে ৩-০ গোলে হরিয়ে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেছে দলটির নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। আর কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ২-১ গোলে জিতে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। খেলার দশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে নেন সার্জিও অ্যাগুয়েরো। সিটির অ্যাডাম জনসনকে ফুলহ্যামের ক্রিস ব্যাইর্ড ফাউল করায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। মাঠে ব্যাইর্ডসর দিনটা মোটেও ভালো কাটেনি। ২০ মিনিট পর নিজেদের জালে নিজেই বল ঢুকিয়ে দেন তিনি। দলের পক্ষে তৃতীয় গোল করেন এডিন ডিজেকো, খেলার ৭২ মিনিটে। খেলা শেষে সিটি কোচ রবার্তো মানচিনি বলেন, “খেলোয়াড়রা চমৎকার খেলেছেন।” সিটি ২৪ খেলায় ৫৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। দ্বিতীয় দল ইউনাইটেডের পয়েন্ট ৫৪। রোববার তারা খেলবে পয়েন্ট তালিকার চতুর্থ দল চেলসির সঙ্গে। আর ২৪ খেলায় ২১ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে উলভারহ্যাম্পটন। কুইন্স পার্ক রেঞ্জার্সেরও পয়েন্ট ২১। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে দলটি। শনিবারের অন্যান্য খেলায় আর্সেনাল ৭-১ গোলে ব্ল্যাকবার্ন রোভার্সকে, নরউইচ সিটি ২-০ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে, সান্ডারল্যান্ড ১-০ গোলে স্টক সিটিকে ও সোয়ান্সি সিটি ২-১ গোলে ওয়েস্ট ব্রমউইচকে হারায়। এছাড়া এভারটন ও উইগ্যান অ্যাথলেটিকের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫১ ঘ.