ঢাকা, ফ্রেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্ন্তজাতিক ফুটবল সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট সেপ ব্লাটার ঢাকা আসছেন।
আগামী ৬ মার্চ সকাল ১১টায় তার হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। পরদিন সকাল ১০ টায় ভূটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ফিফা প্রেসিডেন্ট।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ভারতের নয়া দিলি¬¬ থেকে একটি বিশেষ বিমানে ঢাকা আসবেন ব্লাটার।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, “ফিফা প্রেসিডেন্টের ঢাকায় আসার বিশেষ কিছু কারণ রয়েছে। তবে আমরা তা এখনই জানাতে চাচ্ছি না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/২২৪১ ঘ.
bdnews24