২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয়ে শুরু আবাহনীর

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সহজ জয় দিয়ে শুরু করেছে ঢাকা আবাহনী লিমিটেড। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 01:05 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সহজ জয় দিয়ে শুরু করেছে ঢাকা আবাহনী লিমিটেড। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে। জয়টা সহজ হলেও গোল পেতে আবাহনীকে অপেক্ষা করতে হয়েছে ৫৮ মিনিট পর্যন্ত। তাছাড়া আবাহনী স্ট্রাইকাররা এদিন অসংঙ্খ্য গোল মিসও করেছেন। ঘানান স্ট্রাইকার তুয়াম ফ্রাঙ্ক একাই নষ্ট করেছেন চারটি নিশ্চিত সুযোগ। পেশাদার লিগের তিনবারের চ্যাম্পিয়নরা তা না হলে আরো বড় ব্যবধানে জিততে পারতো। মূলত আবাহনী গোলের দেখা পেয়েছে রহমতগঞ্জ দশজনের দল বনে যাওয়ার পরই। ৩৬ মিনিটে আবাহনী ডিফেন্ডার নাসিরুল ইসরামকে ফেলে দিলে রহমতগঞ্জ ডিফেন্ডার শাসুজ্জামান সোহেল লাল কার্ড পান। দুই হুলদ কার্ড পাওয়ার কারণে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। এর পরই শুরু হয় প্রতিপক্ষের ওপর আবাহনীর চাপ প্রয়োগ। অবশ্য গোলের দেখা পেয়েছে তারা ম্যাচের ৫৯ মিনিটে। মিডফিল্ডার জাহিদ হোসেন করেন লক্ষ্যভেদ। ডিফেন্ডার মোহাম্মদ সুজনের গোলমুখে হেড ঘানান মিডফিল্ডার আইডু ইব্রাহিম ঠিকমতো বল পায়ে লাগাতে ব্যর্থ হন। সুযোগে জাহিদ কোনাকুনি শটে রহমতগঞ্জ জালে জড়ান বল (১-০)। ব্যবধান দ্বিগুন করতে খুব একটা সময় নেয়নি আবাহনী। পাঁচ মিনিট পর দ্বিতীয় গোলে দেখা পায় তারা। ঘানান মিডফিল্ডার আইডু ইব্রাহিমের ক্রসে বদলী খেলোয়াড় তৌহিদুল আলম করেন গোলটি (২-০)। পাশে থাকা রহমতগঞ্জ ডিফেন্ডার মুশফিকউদ্দিন শিমুল শত চেষ্টা করেও আটকাতে পারেননি তৌহিদকে। অল্প কিছুক্ষনের মধ্যে আবাহনীর ব্যবধান আরো বাড় হয়। ম্যাচের ৭২ মিনিটে রহমতঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ঘানান স্ট্রাইকার ফ্রাঙ্ক। জাহিদের লব থেকে ফ্রাঙ্ক লাফিয়ে উঠে পা দিয়ে পুশ করে গোল করেন। রহমতগঞ্জ গোলরক্ষক সুজন চৌধুরী লাইনে থেকেও রুখতে পারেননি বলটি। এর আগে ৩৮ মিনিটে আরমান আজিজের ফ্রি কিক েেক ফ্রাঙ্ক মাথা ছোয়াতে র্ব্য হন। তার হাটুতে বলটি লেগে বাইরে চলে যায় বল। নষ্ট হয়ে যায় আবাহনী দারুণ একটি সুযোগ। সে হিসেবে রহমতগঞ্জ পারেনি দু’একটি ভালো সুযোগ তৈরি করতে। বেশিরভাগ সময় তদের ব্যস্ত থাকতে হয়েছে প্রতিপক্ষেও আক্রমণ সামলাতে। এই জয়েও আবাহনী কোচ আলী আকবর পুরমুসলিমি তার দলের খেলায় সন্তুষ্ট হতে পারেননি। তিনি বলেন, “আমরা এদিন দশ-বারো গোলের ব্যবধানে জিততে পারতাম। খেলোয়াড়রা এতোবেশি মিস করেছে, তাই সম্ভব হয়নি বড় জয় পাওয়া।” “তাছাড়া দুই গোল পাওয়ার পরই খেলোয়াড়রা নি®প্রভ হয়ে যায়। তাই শেষ মুহুর্তে সম্ভব হয়নি আরো দু’একটি গোল আদায় করা,” যোগ আবাহনী কোচ। রহমতগঞ্জ কোচ মাহমুদুল হক লিটন তার দলের এই হারের জন্য দুষেছেন রেফারিকে। তিনি বলেন, “রেফারি আমাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করেছেন। তাছাড়া আবাহনীর পক্ষও অবলম্বন করেছেন রেফারি। আবাহনী কর্মকর্তারাও রেফারিকে বিভিন্নভাবে প্রভাবিত করেছেন।” “যদিও রেফারির লাল কার্ডের সিদ্ধান্তটি ভুল ছিল না। আমি নিজেও সেই খেলোয়াড়কে আনেকবার শতর্ক করেছি,” যোগ করেন রহমতগঞ্জ কোচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৫৫ঘ.