ঢাকা, ফেব্র“য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসি স¤প্রতি তার নামের প্রতি সুবিচার করে খেলতে পারছেন না বলে অনেকেই মনে করছেন। কিন্তু বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা বলছেন, তিনি মেসির খেলায় সন্তুষ্ট।
ভালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম খেলায় মেসি বুধবার পেনাল্টি থেকে গোল করতে পারেননি। এছাড়া লা লিগায় মালাগার বিপক্ষে হ্যাট্রিক করার পর শেষ তিন খেলায় তার পা থেকে কোনো গোল আসেনি।
তারপরও স্পেনে তিনিই এখনো সব চেয়ে বিপজ্জনক খেলোয়াড়। কিন্তু অনেকেই মনে করছেন, এই মুহূর্তে মেসি তার সেরা খেলা মাঠে অনুবাদ করতে পারছেন না। লিগে রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সার সাত পয়েন্ট পিছিয়ে পড়ার একেই সম্ভাব্য কারণ বলে মনে করছেন কেউ কেউ।
কিন্তু গার্দিওলা জোর দিয়ে বলছেন, মেসির ‘ফর্ম’ নিয়ে তিনি চিন্তিত নন।
তার ভাষায়, “যেদিন তিনি তার সেরাটা দিতে পারেন না, সেদিনও তিনি অনেকের চেয়ে ভালো খেলেন। মেসি যখন মাঠে থাকেন, তখন আমরা অনেক বেশি স্বস্তিতে থাকি।”
“লিও চমৎকার খেলোয়াড়, প্রতিযোগিতামূলক তার মানসিকতা,” বলেন তিনি, “অনেক বিষয়ে তার অভিজ্ঞতা আছে এবং তিনি সব সময়ই ভালো খেলেন,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫০ ঘ.
bdnews24