২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ স্টেডিয়ামে কাজ বন্ধ করে দেয়ার হুমকি

বিশ্বকাপ স্টেডিয়ামে কাজ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ব্রাজিলের ট্রেড ইউনিয়নগুলো। এতে ২০১৪ সালের বিশ্বকাপ শুরুর আগে সময় মতো স্টেডিয়ামগুলোকে প্রস্তুত করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় আরো বেড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 07:16 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ স্টেডিয়ামে কাজ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ব্রাজিলের ট্রেড ইউনিয়নগুলো। এতে ২০১৪ সালের বিশ্বকাপ শুরুর আগে সময় মতো স্টেডিয়ামগুলোকে প্রস্তুত করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় আরো বেড়ে গেছে। ইউনিয়ন ফোর্স, সেন্ট্রাল ওয়ার্কার্স, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন ও ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডাস্ট্রিয়াল হেভি কন্সট্রাকশন ঘোষণা দিয়েছে যে, আগামী দুই সপ্তাহের মধ্যে সন্তোষজনক সর্বনিু মজরী নির্ধারণ করা না হলে মার্চে তারা তাদের সদস্যদের কাজ বন্ধ করে দিতে বলতে পারেন। ইউনিয়ন ফোর্সের মহাসচিব হোয়াও কার্লোস গনকালভেস বলেন, “আমাদের দাবি মেনে না নিলে ধর্মঘট ডাকা হতে পারে।” প্রতিযোগিতা শুরুর আগে শিল্প খাতে ধর্মঘট এড়াতে এখনই তাদের উদ্বেগ প্রশমন করা জরুরী বলে তিনি দাবি করেন। গনকালভেস বলেন, বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকাতেও শ্রমিকদের সঙ্গে এ ধরনের সমস্যা হয়েছিল। “আমরা চাই না এ ধরনের ঘটনা ব্রাজিলেও ঘটুক। বিশ্বকাপ আয়োজনের অগ্রগতি ব্যহত হোক,” যোগ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নির্মাণাধীন একটি স্টেডিয়ামে কর্মরত শ্রমিকদের ধর্মঘট অবসান করতে বলে উত্তর-পূর্বাঞ্চলীয় ব্রাজিলের একটি আদালত। স্টেডিয়ামটি নির্মাণ করা হচ্ছে রেসিফে। আদালতের রুলিংয়ে শ্রমিকদের এই ধর্মঘটকে অবৈধ হিসেবে উল্লেখ করে বলা হয়, তাদের ন্যায়-সঙ্গত মজুরীই দেয়া হচ্ছে এবং তা তাদের মেনে নেয়া উচিত। এছাড়া যে সব দিন শ্রমিকরা কাজ করেননি, সে সব দিনে মজুরী না দেয়ারও অধিকার তাদের নিয়োগ কর্তাদের আছে। ধর্মঘটে অংশ নিচ্ছে প্রায় দুই হাজার শ্রমিক। মজুরী বাড়ানোর দাবিতে তারা ধর্মঘট শুরু করে এক সপ্তাহেরও বেশি সময় আগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৩ ঘ. .