ঢাকা, ফেব্র“য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিশরে খেলার মাঠে নিহতদের শ্রদ্ধা জানাতে আফ্রিকা নেশন্স কাপের কোয়ার্টার-ফাইনালে বাহুতে কালো বন্ধনী পড়ে মাঠে নামে চান তিউনিসিয়ার খেলোয়াড়রা।
ভূমধ্যসাগরীয় বন্দর নগরী পোর্ট সৈয়দে বুধবার আল-আহলি ও আল মাসরি ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭৪ ব্যক্তি নিহত হন। আহত হন প্রায় এক হাজার।
তিউনিশিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি আনোয়ার হাদ্দাদ শুক্রবার জানান, প্রতিযোগিতার আয়োজক কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের কাছে কালো বাহুবন্ধনী পড়ে মাঠে নামার অনুমতি চাওয়া হয়েছে।
তিউনিসিয়া কোয়ার্টার ফাইনাল খেলবে রোববার ঘানার বিপক্ষে। একই দিন অপর কোয়ার্টার-ফাইনালে সহ-আয়োজক গ্যাবন মুখোমুখি হবে মালির।
আগের দিন শনিবার শেষ আটের লড়াইয়ে জাম্বিয়া মোকাবেলা করবে সুদানকে। আর আইভরি কোস্ট মাঠে নামবে ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২১ ঘ.
bdnews24