ঢাকা, ফেব্র“য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জন টেরিকে ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিতে যাচ্ছে সে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
এফএ চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইন এরই মধ্যে সংস্থার বোর্ড সদস্যদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। বেশিরভাগ সদস্যই মনে করছেন, টেরিকে সরানো উচিত। অধিনায়কের দায়িত্ব কেড়ে নেয়া হলেও জাতীয় দলে খেলতে পারবেন টেরি।
এর আগেও ৩১ বছর বয়স্ক টেরির অধিনায়কত্ব একবার কেড়ে নেয়া হয়েছিল।
কুইন্স পার্ক রেঞ্জাসের অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালি দেয়ার অভিযোগে জুলাইয়ে টেরির বিচার শুরু হওয়ার কথা।
চেলসির রক্ষণভাগের খেলোয়াড় টেরি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
বার্নস্টেইনের শুক্রবারই ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করার কথা। টেরির অধিনায়কত্ব কেড়ে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে সপ্তাহান্তের আগেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৩ ঘ.
bdnews24