২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ফুটবল কর্মকর্তারা বরখাস্ত

মিশরের ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃস্থানীয় ব্যক্তিদের বরখাস্ত করা হয়েছে। এদিকে বিক্ষুব্ধ জনতার ক্ষোভ প্রশমনে হিমশিম খাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিশরের ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃস্থানীয় ব্যক্তিদের বরখাস্ত করা হয়েছে। এদিকে বিক্ষুব্ধ জনতার ক্ষোভ প্রশমনে হিমশিম খাচ্ছে সরকার। দেশটির ভূমধ্যসাগরীয় বন্দর নগরী পোর্ট সৈয়দে আল-মাসরি ও আল-আহলি ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭৪ ব্যক্তি নিহত হন। একে ফুটবল ইতিহাসের ভয়বহ ঘটনাগুলোর একটি হিসেবে অভিহিত করা হচ্ছে। এর প্রতিক্রিয়া পড়েছে কায়রো শেয়ার বাজরেও। দাম কমে গেছে শেয়ারের। আহলির জার্সি পড়ে ক্লাবের শত শত সমর্থক বিক্ষোভ মিছিল করে ক্লাব থেকে কায়রোর তাহরির স্কোয়ারে যান। সহিংস এই ঘটনার জন্য ক্ষমতাসীন সামরিক পরিষদকে দায়ী করে তারা শ্লোগানও দেন। তারা বলেন, “এটি ক্রীড়া বিষয়ক দুর্ঘটনা নয়। সামরিক বাহিনীই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।” মিশরের প্রধানমন্ত্রী কামাল আল-গাঞ্জুরি পার্লামেন্টের জরুরী অধিবেশনে বলেন, ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালকসহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে পোর্ট সাইদের নিরাপত্তা প্রধানকেও। পোর্ট সৈয়দের গভর্নরও পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে তা গ্রহণও করা হয়েছে। তবে পার্লামেন্টের ক্ষুব্ধ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ ইব্রাহিমের পদত্যাগ দাবি করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫৯ ঘ.