ঢাকা, ফেব্র“য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্ল্যামেঙ্গো কোচ ভান্দারলেই লুক্সেমবুর্গোকে বরখাস্ত করা হয়েছে। ক্লাবের পরিচালক ও খেলোয়াড়দের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় এই মাশুল দিতে হলো তাকে।
ক্লাবের সভাপতি প্যাট্রিসিয়া আমোরিম বৃহস্পতিবার বলেন, খেলোয়াড় ও ভক্তদের মতামত নিয়ে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
লুক্সেমবুর্গো ক্লাবের পরিচালক ছাড়াও দুই বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় রোনালদিনহোসহ দলের কয়েকজন মূল খেলোয়াড়ের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন।
ব্রাজিলের বিভিন্ন প্রচার মাধ্যমে বলা হয়, ফ্ল্যামেঙ্গো এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ জোয়েল সন্তানাকে নিয়ে এসেছে। কিন্তু আমোরিম বলছেন, নতুন কোনো কোচ এখনো সই করেননি।
লুক্সেমবুর্গো ফ্ল্যামেঙ্গোর দায়িত্ব নেন ২০১০ সালে। গত বছর তার অধীনে দল রিও চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে। এর আগে তিনি রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের কোচ হিসেবে কাজ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৪ ঘ.
bdnews24