ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীর প্রশিক্ষক অ্যাঞ্জেলো ডান্ডি মারা গেছেন। আলীর অনেক অসাধারণ লড়াইয়ে প্রশিক্ষকের দায়িত্ব পালন করা ডান্ডি বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৯০ বছর বয়সে মারা যান।
ডান্ডির পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “এ বছরের শুরুতে আলীর সত্তরতম জন্মদিন উদযাপন করতে পেরে এবং হল অব ফেমে জায়গা পেয়ে খুবই খুশি হন অ্যাঞ্জেলো।”
ডান্ডির প্রশিক্ষণে মোট ১৫টি বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে অংশ নেন আলী।
১৯৯৪ সালে আন্তর্জাতিক বক্সিংয়ের হল অব ফেমে ডান্ডির নাম ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩০ঘ.
bdnews24