ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার থেকে পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে কিউট প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগ। এবারের লিগে অংশ নিচ্ছে না গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
অংশ নেয়ার প্রতিশ্র“তি দিলেও আবাহনী নাম প্রত্যাহার করে নিয়েছে। তবে ফিরেছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ২০০৪ সালে সর্বশেষ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো সাদা-কালো শিবির। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল তারাই।
এবারের লিগের প্রথম পর্বে ৯টি দল দুই গ্র“পে ভাগ হয়ে লড়াই করবে। এরপর দুই গ্র“পের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে হবে সুপার ফোর।
লিগের ৯ দল হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, যাত্রাবাড়ী ক্রীড়াচক্র, গফুর বেলুচ স্মৃতি সংসদ, আজাদ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া চক্র, আরএন স্পোর্টস হোম ও ফ্লেম গার্লস ক্লাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৪ঘ.
bdnews24