ঢাকা, ফেব্রুয়ারি। ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি পর্বের খেলা শেষ না হলে প্রতিযোগিতায় অংশ নেয়া সব ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার জন্য তাদের ক্রিকেটারদের না ছাড়ার হুমকি দিয়েছে।
রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেয়ে বলা হয়, তবে নির্ধারিত সময়ে লিগের খেলা শুরু হলে খেলোয়াড় ছাড়তে তাদের কোনো আপত্তি থাকবে না।
বুধবার গভীর রাতে লিগের খেলা স্থগিত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে দশটি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আবাহনী ও মোহামেডানের কোনো প্রতিনিধি না থাকলেও এই দশটি দলের সঙ্গে সুর মিলিয়েছে তারাও।
লিগের চলতি পর্বের খেলা শেষ হওয়ার কথা ৬ ফেব্রুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৩১৭ ঘ.
bdnews24