২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার-ফাইনালে ঘানা ও মালি

শেষ দুই দল হিসেবে আফ্রিকা নেশন্স কাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে ঘানা ও মালি। কিন্তু প্রতিযোগিতার ওপর কালো ছায়া ফেলেছে মিশরে ফুটবল মাঠে মারামারিতে কমপক্ষে ৭৪ ব্যক্তির মৃত্যুর ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ দুই দল হিসেবে আফ্রিকা নেশন্স কাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে ঘানা ও মালি। কিন্তু প্রতিযোগিতার ওপর কালো ছায়া ফেলেছে মিশরে ফুটবল মাঠে মারামারিতে কমপক্ষে ৭৪ ব্যক্তির মৃত্যুর ঘটনা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) সভাপতি সেপ ব্ল্যাটার একে অভিহিত করেছেন ‘ফুটবলের কালো দিন’ হিসেবে। মিশরের ভুমধ্যসাগরীয় বন্দর নগরী আল সাইদে বুধবার খেলার এক পর্যায়ে আল-আহলি ও আল-মাসরি ক্লাবের সমর্থকরা মারামারিতে লিপ্ত হন। এতে আহত হন আরো এক হাজার। এর আগে গুয়াতেমালা সিটিতে ১৯৯৬ সালে গুয়াতেমালা ও কোস্টারিকার মধ্যে বিশ্বকাপের বাছাই পর্বের খেলার সময় পদদলিত হয়ে অন্তত ৭৮ ব্যক্তি নিহত হন। আফ্রিকা নেশন্স কাপের আয়োজক কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল জানিয়েছে, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কোয়ার্টার-ফাইনালের সব খেলার আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। গ্যাবনে ডি গ্র“পের খেলায় ঘানা ১-১ গোলে ড্র করে গিনির সঙ্গে। রোববার কোয়ার্টার-ফাইনালে ঘানা খেলবে তিউনিসিয়ার বিপক্ষে। গ্র“পের অন্য খেলায় পিছিয়ে পড়েও মালি ২-১ গোলে হারায় বোতসাওয়ানাকে। শেষ আটের লড়াইয়ে মালি মুখোমুখি হবে সহ-আয়োজক দেশ গ্যাবনের। এই খেলাটিও হবে রোববার। অপর দুই কোয়ার্টার-ফাইনালে শনিবার জাম্বিয়া লড়বে সুদানের সঙ্গে। আর আইভরি কোস্ট নামবে সহ-আয়োজক দেশ ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০০ ঘ.