২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির পেনাল্টি নষ্টের মাশুল দিয়ে বার্সার ড্র

লিওনেল মেসির পেনাল্টি থেকে গোল করতে না পারার খেসারত দিতে হলো বার্সেলোনাকে। জিততে পারলো না তারা ভালেন্সিয়ার সঙ্গে। বুধবার কিংস কাপের সেমিফাইনালের প্রথম খেলায় ১-১ গোলে ড্র করে ফিরতে হলো অতিথিদের মাঠ থেকে। তারপরও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে নিজেদের মাঠে নামবে তারা ফিরতি খেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 04:48 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসির পেনাল্টি থেকে গোল করতে না পারার খেসারত দিতে হলো বার্সেলোনাকে। জিততে পারলো না তারা ভালেন্সিয়ার সঙ্গে। বুধবার কিংস কাপের সেমিফাইনালের প্রথম খেলায় ১-১ গোলে ড্র করে ফিরতে হলো অতিথিদের মাঠ থেকে। তারপরও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে নিজেদের মাঠে নামবে তারা ফিরতি খেলায়। মেসতায়া স্টেডিয়ামে খেলার ২৭ মিনিটে জেরেমি ম্যাথিউ’র কাছ থেকে বল পেয়ে বার্সা গোলরক্ষক হোসে মানুয়েল পিন্টোর পাশ দিয়ে বল জালে পাঠিয়ে দেন জোনাস। এতক্ষণ অবশ্য মাঠে থাকারই কথা ছিল না পিন্টোর। রবার্তো সোলদাদোর দিকে বল বাড়িয়ে দিয়েছিলেন তার এক সতীর্থ। নিজের জায়গা ছেড়ে বেরিয়ে এসে ‘ক্লিয়ার’ করতে গিয়ে সেই বল ছুঁয়ে ফেলেন তিনি। কিন্তু তার তো বটেই, একই সঙ্গে বার্সারও কপাল ভালো। রেফারির চোখ এড়িয়ে যায় তা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে সেই গোল শোধ করে দেন বার্সা অধিনায়ক কার্লেস পুয়োল। সেস ফ্যাব্রেগাসের কার্নার জালে পাঠান আগুয়াল গোলরক্ষক দিয়েগো আলভেসের মাথার উপড় দিয়ে। এই ক্ষতি পুষিয়ে দেন আলভেস মেসির পেনাল্টি কিক রুখে দিয়ে, দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১১ মিনিট পর। ভালেন্সিয়ার মিগুয়েল বার্সেলোনার মাঝমাঠের খেলোয়াড় থিয়াগো আলকান্তারাকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে মেসির সঙ্গে বল দেয়া-নেয়া করে প্রতিপক্ষের গোলে প্রচণ্ড শট নেন দানিয়েল আলভেস। কিন্তু বল ফিরে আসে গোলপোস্ট কাঁপিয়ে। শেষ পর্যন্ত জয়সূচক গোল কোনো দলই করতে পারেনি। ফিরতি খেলা হবে আগামী সপ্তাহে ন্যু ক্যাম্পে। খেলা শেষে আলভেস বলেন, “মেসি এমন একজন খেলোয়াড়, যিনি কোন দিকে বল মারবেন, সে ব্যাপারে খুব একটা ধারণা আপনাকে দেবেন না।” “আপনি গোলরক্ষকের জায়গায় দাঁড়াবেন এবং তাকে ভাওতা দেয়ার চেষ্টা করবেন। আজ (বুধবার) দলকে সহায়তা করতে পেরে আমি খুশি,” যোগ করেন ব্রাজিলের এই খেলোয়াড়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৩৮ ঘ.