২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপের শীর্ষে গ্যাবন

তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকা নেশন্স কাপে সি গ্রুপের শীর্ষ স্থান দখল করেছে গ্যাবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 06:40 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকা নেশন্স কাপে সি গ্রুপের শীর্ষ স্থান দখল করেছে গ্যাবন। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন পিয়েরে-ইমেরিক ওউবামেয়াং, খেলার ৬২ মিনিটে। এই জয়ের ফলে সি গ্র“পে তিন খেলার তিনটিতেই জেতে তারা। এই খেলায় মাঠে নামার আগে থেকেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত ছিল দলটির। ডি গ্র“প থেকে কোন দু’টো দল কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিতে পারবে, তা জানা যাবে বুধবারের খেলা শেষে। ঘানা, গিনি ও মালি, তিনটি দলেরই সামনে কোয়ার্টার-ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। সি গ্র“পের অপর খেলায় কিছুটা হলেও সম্মান উদ্ধার করেছে মরোক্কো, নাইজারকে ১-০ গোলে হারিয়ে। খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে জয়সূচক গোলটি করেন ইউনেস বেরহান্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩২ ঘ.