২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিকে ধরে ফেললো ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডে সাবেক হয়ে গেছেন ড্যারন গিবসন। তারপরও তিনি তার পুরাতন দলকে এগিয়ে দিলেন অনেকখানি, প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এভারটনের হয়ে জয়সূচক গোল করে। খেলায় গোলও হয় ওই একটি। আর স্টক সিটিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দল সিটিকে ধরে ফেলেছে তাদের নগর প্রতিপক্ষরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 04:44 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডে সাবেক হয়ে গেছেন ড্যারন গিবসন। তারপরও তিনি তার পুরাতন দলকে এগিয়ে দিলেন অনেকখানি, প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এভারটনের হয়ে জয়সূচক গোল করে। খেলায় গোলও হয় ওই একটি। আর স্টক সিটিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দল সিটিকে ধরে ফেলেছে তাদের নগর প্রতিপক্ষরা। গুডিসন পার্কে আয়ারল্যান্ডের মাঝমাঠের খেলোয়াড় গিবসন জয়সূচক গোলটি করেন খেলার ৬০ মিনিটে। জানুয়ারির প্রথম দিকে এভারটনে যোগ দেন গিবসন। আর ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের হয়ে পেনাল্টি থেকে গোল দু’টো দেন হাভিয়ের হার্নান্দেজ ও দিমিতার বার্বাতোভ। হার্নান্দেজ তার গোলটি দেন ৩৮ মিনিটে। বার্বাতোভ ৫৩ মিনিটে। দু’টো দলেরই পয়েন্ট ২৩ খেলায় ৫৪। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে সিটি। ম্যানচেস্টারের এই দুই দলের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে টটেনহ্যাম হটস্পার। হোয়াইট হার্ট লেনে দলটি ৩-২ গোলে জেতে উইগ্যান অ্যাথলেটিকের বিপক্ষে। খেলা শেষে সিটি কোচ রবার্তো মানচিনি বলেন, এভারটকে তিনি খাটো করে দেখেছিলেন। এভারটকে তিনি হাল্কাভাবে নিয়েছিলেন কি না? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “সম্ভবত, সম্ভবত, সম্ভবত।” হারার জন্য নিজেকে দায়ী করে ইতালির এই কোচ বলেন, “কেননা এই খেলার জন্য আমি ভালো প্রস্তুতি নেইনি। এখন পরবর্তী খেলায় ফুলহ্যামের সঙ্গে জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠলো।” বল বেশিরভাগ সময় সিটির খেলোয়াড়দের পায়ে থাকলেও লাভ হয়নি। স্বাগতিকদের রক্ষণভাগে গিয়ে দিশে হারিয়ে ফেলে অতিথি দলের আক্রমণভাগ। তবে খেলার ৩৬ মিনিটে বড় বাঁচা বেঁচে যায় এভারটন। সামির নাসরির দূরপাল¬ার শট ফিরে আসে ক্রসবার কাঁপিয়ে। প্রথমার্ধের শেষ দিকে এক ভক্ত মাঠে নেমে সিটির গোলপোস্টের সঙ্গে নিজেই নিজের হাতে হাতকড়া পড়িয়ে দেয়ায় খেলা চার মিনিট বন্ধ রাখতে বাধ্য হন রেফারি। পরে পুলিশ এসে তাকে মুক্ত করে নিয়ে যায়। দিনের অন্য খেলায় লিভারপুল ৩-০ গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারায়। সোয়ান্সি সিটি ও চেলসির মধ্যে আরেকটি খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৩২ ঘ.