ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানে অনুষ্ঠানরত অনূর্ধ্ব-১৪ জাপান-সার্ক ফুটবল উৎসবে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার ভুটানকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা।
বাংলাদেশের হয়ে রাজীব সরকার ও মোহাম্মদ শিপলু দুটি করে এবং সাগর সোহেল একটি গোল করে।
মঙ্গলবার আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করলেও জাপান ফুটবল অ্যাকাডেমির কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ।
বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫৮ঘ.
bdnews24