২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমসির কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলে বিজেএমসির কোয়ার্টার ফাইনালে উত্তরণ প্রায় নিশ্চিত। বুধবার তারা ২-০ গোলে ফেনী সকার ক্লাবকে হারিয়েছে। বিজেএমসির এটি টানা দ্বিতীয় জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলে বিজেএমসির কোয়ার্টার ফাইনালে উত্তরণ প্রায় নিশ্চিত। বুধবার তারা ২-০ গোলে ফেনী সকার ক্লাবকে হারিয়েছে। বিজেএমসির এটি টানা দ্বিতীয় জয়। নিজেদের প্রথম ম্যাচে বিজেএমসি ১-০ গোলে খুলনা আবাহনীর বিপক্ষে জিতেছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৮ মিনিটে ওমর ফারুক বাবুর গোলে এগিয়ে যায় বিজেএমসি। ৩২ মিনিটে আব্দুল্ল¬াহ পারভেজের ফ্রিকিক থেকে তখলিস আহমেদের হেড জয় নিশ্চিত করে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৮ঘ.