২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা হ্যান্ডবলে ইডেন কলেজ চ্যাম্পিয়ন

মহিলা কলেজ হ্যান্ডবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইডেন কলেজ। সোমবার পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫-৩ গোলে সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলা কলেজ হ্যান্ডবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইডেন কলেজ। সোমবার পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫-৩ গোলে সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে হারিয়েছে। ইডেনের শামসুন্নাহার তিনটি এবং সিদ্ধেশ্বরীর টুনি দুটি গোল করেন। গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ৬-৫ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইডেন মহিলা কলেজের শামসুন্নাহার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৭ঘ.