২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলান ডার্বিতে ইন্টারের জয়

সেরি আ’য় মিলান ডার্বিতে রোববার ১০ জনের দল নিয়েও স্যামুয়েল ওয়াল্টারের একমাত্র গোলে এসি মিলানকে হারিয়েছে ইন্টার মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 09:23 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেরি আ’য় মিলান ডার্বিতে রোববার ১০ জনের দল নিয়েও স্যামুয়েল ওয়াল্টারের একমাত্র গোলে এসি মিলানকে হারিয়েছে ইন্টার মিলান। এস্তেবান ক্যাম্বিয়াসোর ফ্রিকিক থেকে ডাইভিং হেডে গোল করে মাত্র ৩ মিনিটের মাথায় ইন্টারকে এগিয়ে নেন ‘ঘরের ছেলে’ স্যামুয়েলস। দ্বিধা কাটিয়ে ক্রিস্টিয়ান আবিয়াতি কিছু করার আগেই মিলানের জালে বল পাঠিয়ে দেন ইন্টারে আট বছর ধরে খেলা আর্জেন্টিনার এই সাবেক ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর হওয়ার মিনিট দুয়েক পর ইয়ুটো নাগাটোমা লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় ইন্টার। এরপর আর মাঝ মাঠে মিলানের সঙ্গে পেরে উঠেনি ইন্টার। তবে অনেকগুলো সুযোগ তৈরি করেও সমতা ফেরাতে পারেনি লিগে ৭ খেলায় ৭ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে থাকা মিলান। অন্যদিকে এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ল্যাজিওর চেয়ে পিছিয়ে চার নম্বরে উঠে এসেছে ইন্টার। সিয়েনাকে ২-১ গোলে হারিয়ে যথারীতি ১৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই জুভেন্টাস। একই ব্যবধানে উদিনেসকে হারিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরেই রয়েছে ন্যাপোলি। তুরিনোকে ১-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় পেয়েছে কাগলিয়ারি। আটলান্টাকে ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠে মৌসুমের প্রথম জয় দেখেছে রোমা। প্রথম একাদশের নিয়মিত অনেক খেলোয়াড়কে বেচে দেয়া মিলানের মৌসুমের শুরুটা দুঃস্বপ্ন হয়ে আছে। লিগের প্রথম ৭ খেলায় ১৪ পয়েন্ট নষ্ট করেছে তারা। মিলান ডার্বিতে হারের পেছনে অবশ্য রেফারিকেই দায়ী করেছেন মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। ক্যাম্বিয়াসোর সেই ফ্রিকিক রেফারির ভুল সিদ্ধান্ত বলে খেলা শেষে দাবি করেন তিনি। সান সিরোর অফিসিয়াল স্বাগতিক মিলানকে ম্যাচের নিয়ন্ত্রন এনে দেন কেভিন-প্রিন্স বোয়েটাং ও বোজান কিরকিচ। ৩৮ মিনিটে ইন্টারের জালে একবার বল পাঠিয়েছিলোও মিলান। রিকার্ডো মন্টোলিভোর দুর পাল্লার শট জালে জড়ানোর আগেই রেফারি বাঁশি বাজিয়ে ফ্রিকিকের নির্দেশ দেন। উরবি ইমানুয়েলসন হ্যান্ডোভিচকে ফাউল করলেও ঐ সিদ্ধান্ত সঠিক ছিল না বলেই আলেগ্রির দাবি। তিনি বলেন, “মন্টোলিভোর শটে কেন রেফারি বাঁশি বাজালেন তা এখনো আমার বোধগম্য নয়।” নাগাটোমা ৪৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখার পর বল শুধু ইন্টারের সীমানাতেই ঘুরাঘুরি করেছে। ইব্রাহিমোভিচ ও অ্যান্তোনিও কাসানো দল ছাড়ার পর মিলানের আক্রমণভাগ আগের সেই ধার হারিয়েছে। দশ জনের ইন্টারের বিপক্ষে একটি গোলও আদায় করতে না পারায় তাদের স্ট্রাইকিং দুর্বলতার পরিস্কার চিত্র ফুটে উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫২১ ঘ.