ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পোর্টস ডিরেক্ট অ্যারেনায় রোববার নিউক্যাসেল ইউনাইটেডকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ের সুবাদে ৭ খেলায় সমান ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে স্যার আলেক্স ফার্গুসনের দল।
১৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকা চেলসি, ম্যান সিটি ও আর্সেনাল আগের দিন জয় পাওয়ায় নিউক্যাসেলের কাছে পয়েন্ট হারানোর কোনো সুযোগ ছিল না ম্যান ইউর।
মাত্র ৮ মিনিটে কর্নার থেকে সেন্টার-ব্যাক ইভান্সের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ৮ মিনিট পর আরেক কর্নার েেক ব্যবধান দ্বিগুন করেন অতিি দলের অধিনায়ক প্যাট্রিক এভারা।
৭০ মিনিটে ক্লেভারলির গোল ম্যান ইউর জয় নিশ্চিত করে। হেড করে ভ্যান পার্সিকে বল দিতে চেয়েছিলেন ক্লেভারলি। পার্সিকে নয় বল পোস্টে লেগে খুঁজে পায় নিউক্যাসেলের জাল।
দিনের অন্য খেলায় অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে টটেনহাম হটস্পার। সাউদাম্পটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ফুলহাম। ঘরের মাঠে স্টোক সিটির সঙ্গে গোল শূন্য ড্র করে ৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রয়েছে লিভারপুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০৬ ঘ.
bdnews24