২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান ওপেনে মারে ব্যর্থ

অলি¤িপক ও ইউএস ওপেনের শিরোপা জিতে আকাশে উড়তে থাকা অ্যান্ডি মারে ভূপাতিত। শনিবার জাপান ওপেনের সেমিফাইনালে তাকে হারিয়ে দিয়েছেন কানাডার মিলোস রাওনিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলি¤িপক ও ইউএস ওপেনের শিরোপা জিতে আকাশে উড়তে থাকা অ্যান্ডি মারে ভূপাতিত। শনিবার জাপান ওপেনের সেমিফাইনালে তাকে হারিয়ে দিয়েছেন কানাডার মিলোস রাওনিচ। দু-দুটো ম্যাচ পয়েন্ট পেয়েও জিততে পারেননি র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা মারে। ২ ঘন্টা ৪৬ মিনিট দীর্ঘ লড়াইয়ে টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়নকে ৬-৩, ৬-৭ (৫-৭), ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে দেন রাওনিচ। খেলার শেষ দিকে কোর্টের মধ্যেই র‌্যাকেট ভেঙ্গে হতাশা প্রকাশ করা মারে বলেন, “দ্বিতীয় আর তৃতীয় সেটে আমি ভালোই খেলেছিলাম, কিন্তু শেষ দিকে এসে ভেঙ্গে পড়ি।” ২৩ বছর বয়সী রাওনিচের ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় সাফল্য। ফাইনালে তিনি মুখোমুখি হবেন জাপানের কেই নিশিকোরির। অন্য সেমিফাইনালে নিশিকোরি মাত্র ৬১ মিনিটে ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন সাইপ্রাসের মার্কোস বাগদাতিসকে। এদিকে চায়না ওপেনের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে জার্মানির ফ্লোরিয়ান মায়েরকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। রোববারের ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ ফ্রান্সের জো-উইলফ্রেড সঙ্গা। এই প্রতিযোগিতার মহিলা এককের ফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা এবং ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেমিফাইনালে শারাপোভা ৬-৪, ৬-০ গেমে লি নাকে এবং আজারেঙ্কা ৬-৪, ৬-২ গেমে মারিয়ন বারতোলিকে হারিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএফএম/এএআর/২২২৮ঘ.