২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান যাচ্ছে অনূর্ধ্ব-১৪ ফুটবল দল

জাপান-সার্ক অনূর্ধ্ব-১৪ ফুটবল উৎসবে অংশ নিতে রোববার ভোরে রওনা দিচ্ছে বাংলাদেশ দল। জাপানের কুজিনা প্রকল্পের অধীনে এই প্রতিযোগিতা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপান-সার্ক অনূর্ধ্ব-১৪ ফুটবল উৎসবে অংশ নিতে রোববার ভোরে রওনা দিচ্ছে বাংলাদেশ দল। জাপানের কুজিনা প্রকল্পের অধীনে এই প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় ৯ অক্টোবর সকাল সাড়ে দশটায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেদিন বিকেলেই তাদের প্রতিপক্ষ জাপান ফুটবল অ্যাকাডেমি। ১০ অক্টোবর ভুটান ও ১১ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশের কিশোররা। অন্তত তিনটি ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী অনূর্ধ্ব-১৪ দলের কোচ নুরুল হক মানিক। তিনি বলেন, “স্বাগতিক জাপান ছাড়া বাকি তিন ম্যাচে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। আফগানিস্তান ও ভুটানকে হারাতে সমস্যা হওয়ার কথা নয়। ভারতের সঙ্গেও জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।” বাংলাদেশ দল : সাগর, প্রিন্স, সোহাগ, বিশ্বনাথ, পাপ্পু, আকাশ, জেসি, আল-আমিন, শিপলু, সেলিম, রাকিব, শুভ, ইয়াসিন, শাওন, বাবু ও শান্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৬ঘ.