ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুর বৌদ্ধমন্দিরে হামলাকে একমাত্র কারণ দেখিয়ে ফেডারেশন কাপে খেলবে না বলে অপারগতা দেখিয়েছে কক্সসিটি এসসি। বৃহস্পতিবার এক সংবাদ সস্মেলনে এই ঘোষণা দেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের জেষ্ঠ্য সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে কক্সসিটি সরে দাঁড়ানোয় ফেডারেশন কাপে দলসংখ্য কমে ১৫ তে এসে দাঁড়িয়েছে। অবশ্য সূচিতে কোন পরিবর্তন আসছে না। তাই গ্র“প পর্বে কক্সসিটির বিপক্ষে দলগুলো ওয়াকঅভার পাবে।
বাফুফের জেষ্ঠ্য সহ-সভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, “কক্সসিটি কেন খেলবে না, আমরা তাদের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছি তা। ৪৮ ঘন্টার মধ্যে এর জবাবও চেয়েছি। জবাব পেলেই আমরা তাদের বিপক্ষে ব্যবস্থা নেবো।”
উল্লেখ্য বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে পেশাদার লিগে খেলার যোগ্যতা অর্জন করে কক্সসিটি। আর পেশাদার লিগের দলগুলোই ফেডারেশন কাপে খেলে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮২০ঘ.
bdnews24